Sylhet Today 24 PRINT

রিকাবীবাজারে প্রতারক চক্রের ৫ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০১৯

সিলেট নগরীর রিকাবীবাজার থেকে প্রতারকচক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ জুন) বেলা পৌনে ২টায় জেলা পুলিশের মেইন গেট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাগলপুর নারায়ণছড়ার তৈমুছ আলীর ছেলে মো. আহাদ (৩২), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাঝাইর গ্রামের প্রয়াত ইউসুফ আলীর ছেলে মো. ওমর ফারুক (৩৬), মো. জালাল উদ্দিনের ছেলে শামীম মিয়া (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার পলাশগ্রাম গ্রামের প্রয়াত আব্দুল কালামের ছেলে মো. ইসমাইল প্রকাশ আকবর (২৯) ও ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বিরুনহাটা গ্রামের প্রয়াত আব্দুর রশিদের ছেলে মো. সুলতান (৩০)।

জিজ্ঞাসাবাদে জানা যায়, পীর সেজে গ্রাম থেকে আসা লোকজনের কাছ থেকে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় তারা।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.