Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জুন, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমা থেকে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) সকাল ৭টা ২০ মিনিটে জেলা পুলিশের মেইন গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. হেলাল মিয়া (২৮) সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট, লামাপাড়া ময়নাহাটি গ্রামের প্রয়াত আমির হোসেনের ছেলে।

এ ঘটনায় এসআই মো. শাহিন মিয়া বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে দক্ষিণ সুরমা থানার মামলা রুজু করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.