Sylhet Today 24 PRINT

ছাতকের নদী তীরে বালু-পাথর ডাম্পিং নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ছাতক প্রতিনিধি |  ১৮ জুন, ২০১৯

ছাতকের সুরমা নদীর তীরে ইছাকলস-গোড়াখাল এলাকায় বালু-পাথরের ডাম্পিং সাইডের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

মঙ্গলবার (১৮জুন) দুপুরে বালু-পাথরের ডাম্পিং সাইডে ইছাকলস গ্রামের রজব আলীর পুত্র জামাল মিয়া ও আব্দুল আহাদের পুত্র নজরুল মিয়া পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা নদীর পাড় সংলগ্ন ডাম্পিং সাইডে জামাল মিয়া বালু রাখতে গেলে প্রতিপক্ষ নজরুল মিয়া এতে বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধ ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মহিলা-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়।

গুরুতর আহত এনামুল হক(৩৭), আলাউদ্দিন(৭০), ইকবাল মিয়া(২৬) জাহিদ হোসেন(২৫), আম্বিয়া বেগম(২৬), জাকির হোসেন(২২), নাজিম উদ্দি(১৫), চেরাগ আলী(৫০), জাবির হোসেন(২৬) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী আব্বাছ(১০), আশিক মিয়া(৪৫), একলাছ মিয়া(২২), নাছির(২০), আলকাছ আলী(৫০), জাহিদুর(২২), শুকুর উল্লাহ(২৫), রবি উদ্দিন(২৫), মহরম আলী(২৩), বোদাই মিয়া(২২), লায়েক(২১), সানুর আলী(৩০), বুরহান(৪০), আশক আলী(৪৫), কদ্দুছ আলী(৩২), সুহেল মিয়া(৪০), জামাল উদ্দিন(৩৫), দেলোয়ার(৪০), আজিম উদ্দিন(২৬), আবুল কালাম(৫০)সহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.