Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ গ্রেপ্তার ১

মাধবপুর প্রতিনিধি |  ১৮ জুন, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে টমটম দিয়ে গাঁজা পাচারের সময় ঢাকা সিলেট মহাসড়কের বেলঘর এলাকার থেকে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ রুবেল মিয়া (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল মিয়া উপজেলার শ্যামপুর গ্রামের শফিক মিয়ার ছেলে ।

মঙ্গলবার (১৮ জুন) ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বেলঘর এলাকায় অভিযান চালিয়ে একটি টমটম আটক করে। টমটমের ভিতর থেকে ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে রুবেল মিয়া কে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, "মাধবপুরকে মাদক মুক্ত করতে আমাদের কর্ম পরিকল্পনা রয়েছে। সেই মোতাবেক আমরা কাজ চালিয়ে যাচ্ছি।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.