Sylhet Today 24 PRINT

বড়লেখায় কিশোর-কিশোরী বিষয়ক কর্মশালা

বড়লেখা প্রতিনিধি |  ১৮ জুন, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে কিশোর-কিশোরীদের বয়সের সন্ধিক্ষণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা চিকিৎসক শারমিন আক্তার।

প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন। বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল কর্মকর্তা চিকিৎসক শুভ্রাংশু শেখর দে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়কারী সৈয়দ সামাদ, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুমন কুমার দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.