ডেস্ক রিপোর্ট | ১৮ আগস্ট, ২০১৫
বাংলাদেশ শ্রমিক কর্শচারীলীগ (সিবিএ) সিলৈট বাস ডিপো শাখা কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ মঙ্গলবার বিকেল ৪টার সময় দক্ষিন সুরমা ডিপো শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিআরটিসি শ্রমিক কর্মচারীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শসসের আলী’র সভাপতিত্বে ও কার্যকরী সদস্য প্রকাশ চন্দ্র ঘোষের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক।
তিনি বলেন, বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারকে যারা হত্যা করেছে তাদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে সবাই এই আদর্শকে স্মরণের মাঝেও বুকে ধরে রাখে। আমাদের সন্তানদেরকে এই আদর্শেই মানুষের মত মানুষ করতে হবে যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিল। দেশের সকল স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের এই আদর্শে গড়ে তুলতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ায় আমাদের সকলেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহম্মদ, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, সাবেক মহিলা কাউন্সিলর আছমা বেগম, সিলেট বাস ডিপো’র ম্যানেজার মোঃ মোশারফ হোসেন সিদ্দিকী, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলার সহ সভাপতি মোঃ আব্দুল সাত্তার, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ছয়েফ খান, ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল ময়না, সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, বিলাল আহমদ, মোস্তাক খান, আফতাব মিয়া, টুটুল আহমদ, খালেদ আহমদ, আমিন উদ্দিন, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ সামছুল ইসলাম, বিআরটিসি শ্রমিক কর্মচারীলীগের সহ সাধারন সম্পাদক মোঃ আজম খান, শ্রমিকলীগ সিলেট জেলার সহ সভাপতি মোঃ আজিজুর রহমান,বিআরটিসি শ্রমিক কর্মচারীলীগের কার্যকরী সদস্য মোঃ বজলুর রহমান বদু, যুব শ্রমিকলীগ সিলেট জেলার সাধারন সম্পাদক আদনান খান হেলাল।
প্রধান বক্তা হিসেবে জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলার সাধারন সম্পাদক শামীম রশিদ চৌধুরী।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিসি শ্রমিক কর্মচারীলীগের সম্পাদক মোঃ সোহেল মিয়া প্রমূখ।