Sylhet Today 24 PRINT

জুড়ীতে বাসের চাপায় ব্যবসায়ী নিহত

জুড়ী প্রতিনিধি |  ১৮ জুন, ২০১৯

মৌলভীবাজারের জুড়ীতে বাসের চাপায় ইব্রাহিম আলী (৬০) নামে একজন ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে আটটার দিকে আমতৈল এলাকার মৃত আজর আলির ছেলে ইব্রাহিম আলী (৬০) নামে একজন ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী শহরের ভবানীগঞ্জ বাজারের মারুফ হার্ডওয়্যার এর সামনে রাস্তার পাশে শাকসবজি ও ফলমূল বিক্রি করছিলেন নিহত ইব্রাহিম আলী। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে পিষে ১০/ ১৫ হাত দূরে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গির হোসেন সরদার জানান, বাসটির ড্রাইভার পালিয়ে গেছে। আমরা গাড়িটি আটক করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.