বিয়ানীবাজার প্রতিনিধি | ১৮ আগস্ট, ২০১৫
বিয়ানীবাজার উপজেলায় পল্লী বিদ্যুতের নৈরাজ্য-হয়রানি বন্ধের প্রতিবাদে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে ‘আমরা বিয়ানীবাজারবাসী’র উদ্যোগে পৌরশহরের উত্তরবাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এতে উপজেলা যুব ইউনিয়ন, স্বদেশ সাহিত্য-সংস্কৃতি পরিষদ, উদীচি শিল্লী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
প্রসঙ্গত, বিগত কয়েক মাস থেকে বিয়ানীবাজারে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং, লোভল্টেজসহ পল্লীবিদ্যুতের বিয়ানীবাজার আঞ্চলিক শাখার বিরুদ্ধে বিদ্যুৎ সরবরাহের চরম অব্যস্থাপনার অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।