সিলেটটুডে ডেস্ক | ১৯ জুন, ২০১৯
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হককে ব্যক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৯ জুন) দুপুরে আ ন ম শফিকের উপশরস্থ বাসায় প্রধানমন্ত্রী প্রদত্ত এ চেক তার হাতে তুলে দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহম।
এসময় উপস্থিত ছিলেন ফেরদৌস খান, এ জেড রওশন জেবিন রুবা, হেলেন আহমদ প্রমুখ।