Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২০ জুন, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. জহির উদ্দিন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে ও ইমন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম, দুবাই প্রবাসী জহির উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আছকন মিয়া, গোবর্ধ্বনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিতা সিনহা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ব্যবসায়ী বিল্লাল হোসেন প্রমুখ।
 
অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.