Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

কমলগঞ্জ প্রতিনিধি |  ২০ জুন, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর তাকে আটক করা হয়।

আটককৃত ওই যুবক ফেনী থানার বারেপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে বলে জানা যায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই ফরিদ মিয়া, আব্দুস শহীদ, এএসআই সুষেন দাস এবং উত্তম কৈরীর নেতৃত্বে পুলিশ ওই যুবককে ৮ পিস ইয়াবাসহ ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসেন।

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস ইয়াবাসহ যুবক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৮ পিস ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.