Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জ থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুন, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ফরিদ আহম্মদ (৪৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দরাকুল গ্রামের  মৃত মছাদ্দর আলীর ছেলে।

বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৬টা ১৫ মিনিটে কোম্পানীগঞ্জ থানাধীন খাগাইল বাজারের থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২১ জুন) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। অভিযানে কোম্পানীগঞ্জ থানাধীন খাগাইল বাজারের তৌফিক ফুড এন্ড ফ্যাক্টরি এর সামনে থেকে ৩৯৫ পিছ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.