Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান

মৌলভীবাজার প্রতিনিধি |  ২১ জুন, ২০১৯

'বিশ্ব সঙ্গীত দিবস ও বর্ষামঙ্গল' শিরোনামে জেলা শিল্পকলা একাডেমী, মৌলভীবাজার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার (২১ জুন) সকাল ১১টায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক-উপসচিব মো. রোকনউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনূর রশিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপূর্ব কান্তি ধর, নাট্যকার আব্দুল মতিন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু। আলোচনাসভা শেষে মৌলভীবাজারে কর্মরত জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করে রুবিনা মাহমুদ, ইপা বড়ুয়া ও সুপ্রিয়া মিশ্র ও শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীবৃন্দ। নৃত্য পরিবেশন করে শতাব্দী রায় ও মাহিদুর মাহিন। নৃত্য পরিচালনা ছিলেন নাজিয়া আক্তার টুনি এবং দ্বীপ দত্ত আকাশ। অনুষ্ঠানটি সমন্বয় করেন কালচারাল অফিসার জ্যোতি সিনহা এবং সঞ্চালনায় ছিলেন সুশিপ্তা দাশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.