Sylhet Today 24 PRINT

ছাতকে ৮৪ হাজার নাসির বিড়িসহ গ্রেপ্তার ১

ছাতক প্রতিনিধি |  ২২ জুন, ২০১৯

ছাতকে ভারতীয় নাসির বিড়ি বহনকারী একটি অটোরিকশাসহ নকুল দাস (৪৫) নামের এক মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের বদিরগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামন থেকে অটোরিকশাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

নকুল দাস ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের ননী দাসের ছেলে।

জানা যায়, শুক্রবার রাতে কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী কালাইরাগ এলাকা থেকে ৮৪ হাজার ভারতীয় নাসির বিড়ি একটি অটোরিকশা (থ ১১-২৩৯৬) যোগে নিয়ে যাওয়ার পথে বদিরগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ি সামনে হাইওয়ে পুলিশের এসআই রুনু মিয়া তাকে আটক করেন। এ সময় তল্লাশি করে গাড়ি থেকে ৮৪ হাজার ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়।

পরে রাতেই হাইওয়ে পুলিশের এএসআই নাজমুল হক বাদী হয়ে ছাতক থানায় মাদকদব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (নং-১৭) রুজু ও আটককৃত বিড়িসহ নকুল দাসকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.