Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি  |  ২৩ জুন, ২০১৯

সিলেটের বিশ্বনাথে শাম্মি বেগম নামের ৮বছর বয়সী এক স্কুলছাত্রী পুকুরের পানিতে ডুবে মারা গেছে। স্থানীয় রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী শাম্মি রামাইচক (রহিমপুর) গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক মাসুক মিয়ার মেয়ে। সাঁতার না জানায় গোসল করতে গিয়ে শনিবার (২২জুন) দুপুরে বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হযেছে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।

বিষয়টি নিশ্চিত করে শাম্মির বাবা মাসুক মিয়া জানান, শনিবার দুপুরে পুকুরের পানি থেকে শিশুটিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে তিনি থানা পুলিশকে অবহিত করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.