Sylhet Today 24 PRINT

মাধবপুরে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ২৩ জুন, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামে পানিতে ডুবে হাবিবুর রহমান (২৭) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

হাবিবুর রহমান হরিণখোলা গ্রামের মজিবুর রহমান মদনের ছেলে।

মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, শনিবার দুপুরে গোসলের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। এক পর্যায়ে রোববার পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। মৃত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.