Sylhet Today 24 PRINT

বেহাল সড়ক সংস্কারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৩ জুন, ২০১৯

সিলেটের বিশ্বনাথ উপজেলার বেহাল সড়কগুলো সংস্কারের দাবিতে এবার আন্দোলনে নেমেছেন বিশ্বনাথের সচেতন মহল।

রোববার (২৩জুন) দুপুর ২টায় স্থানীয় বাসিয়া ব্রিজে উপর সড়ক সংস্কারের দাবিতে ‘সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’র ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগুরুত্বপূর্ণ সড়কে পুকুর ও দিঘীর মতো বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন, যাত্রী ও এলাকাবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অবিলম্বে সড়কগুলো সংস্কার করা না হলে প্রয়োজনে আরও বড় কর্মসূচির ডাক দেওয়া হবে।

সংগঠনের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল বাতিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, ইউপি সদস্য হেলাল উদ্দিন, ইউনুছ আলী, সমাজসেবক শানুর আলী জয়দু, ছায়েদ আহমদ, সংগঠক শেখ ফজর রহমান, বিভাংশু গুণ বিবু, শফিক আহমদ পিয়ার, সওকত আলী, সফিক আহমদ, সিরাজুল ইসলাম রুকন, শেখ কাওছার আলী, হেলাল উদ্দিন, মিয়াদ আহমদ, জুমন আহমদ, রুহুল আমিন ও সুলেমান আহমদ সাজু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.