Sylhet Today 24 PRINT

স্কলার্সহোমের ছাত্র ফাবিয়ানের দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুন, ২০১৯

স্কর্লাসহোম স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ফাবিয়ানের দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার  প্রতিষ্ঠানের বহনের দাবিতে মানববন্ধন করেছে শিশু কিশোর মেলা, সিলেট।

রোববার (২৩ জুন) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করা হয়।

শিশু কিশোর মেলা সিলেট জেলার সংগঠক তানজিনা বেগমের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী ) সিলেট জেলার সদস্য সুমান্ত সিনহা, নাগরিক মৈত্রীর সমর বিজয় সী, ফাবিয়ানের দাদা সৈয়দ ফয়সল আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার সংগঠক রুবাইয়াৎ আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, শেখ সামসুল আলম কাঞ্চন।

মানববন্ধনে বক্তরা বলেন, স্কুল হলো শিক্ষার্থীর সবচেয়ে নিরাপদ স্থান, অথচ সেই স্কুলেই ফাবিয়ানের দুর্ঘটনা সংগঠিত হলো। কিন্তু এখন পর্যন্ত এই ঘটনার কোন কারণ স্পষ্ট করা হচ্ছে না। আবার স্কুলের পক্ষে একটা তদন্ত কমিটি করা হয়েছে যা প্রশ্নবিদ্ধ । তাই বিচার বিভাগীয় তদন্ত দরকার। পাশাপাশি ফাবিয়ানের চিকিৎসার সম্পূর্ণ খরচও প্রতিষ্ঠানকে বহন করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.