Sylhet Today 24 PRINT

স্কলার্সহোমের ছাত্র ফাবিয়ানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুন, ২০১৯

স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের চিকিৎসাধীন ছাত্র ফাবিয়ান চৌধুরীর আশু সুস্থতা কামনায় রোববার শিবগঞ্জ ক্যাম্পাসে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সৈয়দ হাতিম আলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিহাব উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ড.কবির চৌধুরী, হাফিজ মজুমদার ট্রাস্ট-এর সচিব লোকমান উদ্দিন চৌধুরী, স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাস, সৈয়দ হাতিম আলী জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা শহিদুল ইসলাম আজিজ প্রমূখ। এদিকে ফাবিয়ানের সুস্থতা কামনায় স্কলার্সহোমের অন্যান্য ক্যাম্পাসেও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় স্কলার্স হোম একাডেমিক কাউন্সিল চেয়ারম্যান ড.কবির চৌধুরী জানান, আল্লাহর মেহেরবানীতে ফাবিয়ান চৌধুরীর অবস্থা উন্নতির দিকে। হাফিজ মজুমদার ট্রাস্টের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এবং তার পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তিনি ফাবিয়ানের সুস্ততার জন্য সকলের দোয়া কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.