বড়লেখা প্রতিনিধি | ১৯ আগস্ট, ২০১৫
সাংবাদিক প্রবীর সিকদারের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বড়লেখা প্রেসক্লাব।
বুধবার ১৯ আগস্ট সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সম্পাদক মিজানুর রহমান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ, দৈনিক সিলেট সুরমা প্রতিনিধি তপন কুমার দাস, আদিব মজিদ প্রমুখ।