Sylhet Today 24 PRINT

বড়লেখায় দুর্ধর্ষ ডাকাতি: ৩ লাখ টাকার মালামাল লুট

বড়লেখা প্রতিনিধি |  ১৯ আগস্ট, ২০১৫

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক বদরুল ইসলামের বাড়িতে মঙ্গলবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ১০/১২ জনের ডাকাত দল টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করেছে।

জানা গেছে, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ডাকাতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক বদরুল ইসলামের ঘোলষাস্থ রাড়ির ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতরা বদরুল ইসলাম, তার স্ত্রী, ছেলে-মেয়ে ও কাজের লোকজনকে বেঁধে একটি কক্ষে আটক রাখে। বিভিন্ন আলমিরার তালা ভেঙ্গে ৬০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোনসহ প্রায় ৩লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রোয়জনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.