Sylhet Today 24 PRINT

মাধবপুরে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার

মাধবপুর প্রতিনিধি |  ২৬ জুন, ২০১৯

মুজিববর্ষ-২০২০ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন) দুপুরে মাধবপুর উপজেলা হল রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান, সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান, আইসিটি কর্মকর্তা রুহুল কুদ্দুছ, সাংবাদিক আইয়ূব খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.