Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে কনস্টেবল নিয়োগের ব্যাপারে সচেতনমূলক প্রচারণায় পুলিশ

এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৭ জুন, ২০১৯

বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নিয়োগের ব্যাপারে গণ সচেতনমূলক প্রচারণা চালিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে গোয়াইনঘাট থানা গেইট থেকে গোয়াইনঘাট থানার অফিসার (তদন্ত) হিল্লোল রায়ের নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন স্থানে মানুষকে সচেতন করতে জনসচেতনমূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

জানা যায়,সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে গণসচেতনতা মূলক এ প্রচারপত্র এবং মাইকিং করা হয়।  মাত্র ১০০ টাকার চালান ও ৩ টাকার ভর্তি ফরমসহ মোট ১০৩ টাকায় আগামী ২৯ জুন সিলেট জেলা পুলিশ লায়ন্স মাঠে শারীরিক পরীক্ষার মাধ্যমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পর্যায়ক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে। যোগ্য প্রার্থীকে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।  

প্রচারণা লিফলেট টাউট, বাটপার ও অসাধু ব্যক্তিদের প্রলোভনে পা দিয়ে কোনো প্রকার অর্থনৈতিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়। কোন ধরনের তদবির করলে প্রার্থিতা বাতিল করা হবে। কেউ ভুয়া সার্টিফিকেট ও সনদপত্র নিয়োগ বোর্ডের সামনে প্রদর্শন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.