Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৭ জুন, ২০১৯

পৃথক অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও নগদ অর্থদণ্ডের পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন বিশ্বনাথ থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যান, এসআই লিটন রায়, এএসআই বিমল দাস, এএসআই দ্বীপক  সূত্র ধর, এএসআই জাহাঙ্গীর আলম ও এএসআই সাইফুর রহমানসহ একদল পুলিশ।

গ্রেপ্তারকৃত দু’জনের একজন হলেন শমসের আলী (৫০)। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিলপুর গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে দায়রা ৫৩৯/১৬, সিআর ২৯৫/১২ ও সিআর ২৬৯/১২ তিনটি মামলা রয়েছে। ওই মামলায় আড়াই বছরের সাজা ছাড়াও ১৬লাখ ৬৮হাজার ৯৩৪টাকা জরিমানাও রয়েছে শমসের আলীর।

আর সিআর ৩৩/১৫ নাম্বার মামলার সাজাপ্রাপ্ত আসামি হলেন নজির আহমদ (৪৫)। তিনি বিশ্বনাথ সদর ইউনিয়নের ইকবালপুর গ্রামের মৃত আফরুজ আলীর ছেলে। তার বিরুদ্ধেও ৬মাসের সাজাসহ ৫লাখ ৩৬হাজার টাকা জরিমানা রয়েছে।

শুক্রবার তাদেরকে সিলেট কোর্টে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.