Sylhet Today 24 PRINT

কোর্টের দীর্ঘ মুলতবী মাদক মামলার আলামত ধ্বংস

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০১৯

কোর্ট এর মালখানায় সংরক্ষিত দীর্ঘ মুলতবী মাদক মামলার আলামত সংরক্ষণ করে অবশিষ্ট মাদক ধ্বংস করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল সাড়ে চারটায় মেট্রোপলিটন সিলেট ১ম আদালতের ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এবং কোর্ট পুলিশ পরিদর্শকসহ কোর্ট মালখানায় কর্মরত অফিসার ফোর্সের উপস্থিতিতে ডিসি অফিসের উত্তর পাশে পরিত্যক্ত বিল্ডিং এর পিছনে মাদক ভেঙ্গে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ফেনসিডিল ৭১ বোতল, ভারতীয় মদ ১৮ বোতল, ইয়াবা ট্যাবলেট ১৪৮৭ পিস, গাজা ১৩.৬ কেজি (৩৩৬ পুরিয়া)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.