Sylhet Today 24 PRINT

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন ধ্বংস

মাধবপুর প্রতিনিধি |  ২৮ জুন, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর ছড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৩ টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে মাধবপুর সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান পুলিশকে সঙ্গে নিয়ে ওই স্থানে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করেন।

এর সত্যতা নিশ্চিত করে মতিউর রহমান খান বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রেজার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.