Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৮ জুন, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে মাধবী রাণী দাশ (২৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। নিহত মাধবী রাণী দাশ ওই এলাকার রতন চন্দ্র দাসের স্ত্রী ও এক পুত্র সন্তানের জননী বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিহত মাধবী রাণী দাশ ওই দিন বিকেলে নিজ ঘরে ঘরের ভিমের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজান রহমান সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক আলামতে এটি আত্মহনন বলে ধারণা করা হচ্ছে। মাধবী রানী দাশ মানসিক রোগী বলেও তার পরিবারের সদস্যরা জানিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি আত্মহনন না হত্যা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.