Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে কাঁচি দিয়ে নববধুর যৌনাঙ্গ কেটে দিলেন স্বামী

জকিগঞ্জ প্রতিনিধি |  ২৯ জুন, ২০১৯

বিয়ের চার দিনের মাথায় নববধুর যৌনাঙ্গ কাঁচি দিয়ে কেটে ফেলেছেন স্বামী। সিলেটের ওসমানী হাসপাতালে ৫ দিনের চিকিৎসা শেষে গত ২৪ জুন নির্যাতিতা জকিগঞ্জ থানায় এ ব্যাপারে মামলা দায়ের করেছেন।  এ ঘটনাটি ঘটেছে সিলেটের জকিগঞ্জ উপজেলার চারিগ্রামে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, চারিগ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে নাজিম উদ্দিন (৩৩) এর সাথে ১৩ জুন হরাইত্রিলোচন গ্রামের দিনমজুর আব্দুল গফুরের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়। বিয়ের প্রথম রাতেই রুনার স্বামী নাজিম উদ্দিন স্ত্রীকে বলেন, বিয়েতে তার প্রায় এক লক্ষ টাকা খরচ হয়েছে। সে টাকা বাবার বাড়ী থেকে এনে দেয়ার জন্য রুনাকে চাপ দেন। ১৭ জুন গভীর রাতে যৌতুকের টাকা নিয়ে বাকবিতন্ডার সময় গামছা ও ওড়না দিয়ে হাত-পা বেঁধে মারধোরের এক পর্যায়ে রুনার যৌনাঙ্গে কাঁচি ঢুকিয়ে কেটে ফেলেন। এতে রুনা অজ্ঞান হয়ে যান। ভোরে রক্তাক্ত অবস্থায় সিএনজি দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেন স্বামী নাজিম।

এরপর রুনাকে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

রুনার বাবা নাজিম উদ্দিন বলেন, ৫ দিন মেয়ে হাসপাতালে ভর্তি ছিল, এখনো পুরোপুরি সুস্থ নয়। এ ঘটনার সুষ্টু বিচার দাবী করেন তিনি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামী ধরার আটক করার জন্য তৎপর রয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.