Sylhet Today 24 PRINT

সিলেট শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান মজিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক  |  ২৯ জুন, ২০১৯

সিলেট শিক্ষাবোর্ডের চেয়াম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. মজিদুল ইসলাম। তিনি গাজীপুরে টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।

এরআগে গত বছরের ১৫ মার্চ সিলেট বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পান আবদুল কুদ্দুস।

 অধ্যাপক আবদুল কুদ্দুসের মেয়াদ শেষ হয়েছে গত বৃহস্পতিবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.