Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উন্নয়নকল্পে মতবিনিময় সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৯ জুন, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আয়োজনে পর্যটন শিল্পের উন্নয়নকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুন) সকাল ১১টায় শহরের উত্তরসূর এলাকায় অবস্থিত টি হ্যাভেন রিসোর্টের কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়।

অনিতা দেবের সঞ্চালনায় শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আহবায়ক আবু সিদ্দিক মুসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ (সিলেট রিজিয়ন) আলতাফ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেল আশরাফুজ্জামান, ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সহকারী পুলিশ সুপার এস এম আহসান হাবিব, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বনসংরক্ষক আনিসুর রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন ও বিভিন্ন হোটেল ও রিসোর্টের পরিচালক, ট্যুরিস্ট গাইড ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্র্যান্ড সেলিম রিসোর্টের পরিচালক মো. সেলিম আহমেদ।

পর্যটনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পর্যটন ব্যবসায়ী এসকে দাশ সুমন, ট্যুরিস্ট গাইড এসোসিয়েশন সাধারণ সম্পাদক তাপস দাস।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ, লাউয়াছড়া জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির আহবায়ক জলি পাল, উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রানী দাস, বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ডা. হরিপদ রায়, দেবাশীষ চৌধুরী রাজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব ও উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.