Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চা বাগানে ডাকাতি, আহত ১

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৯ জুন, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে ডাকাতি সংঘটিত হয়েছে।

শনিবার (২৯ জুন) ভোর রাত ৩টা থেকে ৪টার মধ্যে আলীনগর চা বাগান হাসপাতাল সংলগ্ন বাগান কর্মচারী গৌতম করের বাসায় এ ঘটনাটি ঘটে।

চা বাগান কর্মচারী গৌতম কর (৪৫) জানান, রাত ৩টার দিকে সশস্ত্র একদল ডাকাত বাসার সামনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরের আলমারি ভেঙ্গে তছনছ করে নগদ ২০ হাজার টাকা, দুটি দামি মুঠোফোন, একটি ট্যাব, একটি সনি টিভি, হারমোনিয়াম ও  ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ডাকাতদলের প্রহারে তিনি (বাসার মালিক গৌতম কর) আহত হয়েছেন।

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে শনিবার ভোরে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এ ঘটনায় থানায় লিখিত একটি অভিযোগ করবেন বলেও পরিবার জানান তিনি।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.