Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে পুলিশকে ডাকাতের গুলি: ঝোপ থেকে শর্টগান উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি  |  ৩০ জুন, ২০১৯

সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনার ৩ দিন পর আরেকটি শর্টগান উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার বিকেল ৩টারদিকে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মঙ্গলগিরি সড়কের পাশের ঝোঁপ থেকে ডাকাতদের ফেলে যাওয়া ওই শর্টগানটি উদ্ধার করা হয়।

এরআগে গত ২৬জুন বুধবার ভোররাতে খাজাঞ্চীর কুড়িখলা ব্রিজে ডাকাতদের সঙ্গে থানা পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৩ দারোগাসহ ৫পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন। গুরুতর আহত হওয়া এসআই পরিমল চন্দ্র শীলসহ আরও ২ পুলিশ সদস্য এখনও ওসামনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওইদিন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ায় আক্কল আলী আকুল নামের এক ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আকুলের স্বীকারোক্তির প্রেক্ষিতে শনিবার ঝোপ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপি এম জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.