Sylhet Today 24 PRINT

ওসমানীনগরের ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণা

ওসমানীনগর প্রতিনিধি |  ৩০ জুন, ২০১৯

সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমানের দাপ্তরিক মোবাইল নাম্বার (০১৭৩০৩৩১০২৯) ক্লোন করে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে প্রতারকরা।

শনিবার রাত (২৯জুন) ৮টার পর থেকে প্রতাকরা নাম্বারটি ক্লোন করে  স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে ফোন করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রাপ্তির জন্য একটি বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে। অবশ্য এই প্রতারণার ফাঁদে কেউ পা দেননি বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্ত্তী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান তার সরকারি মোবাইল নাম্বারটি ক্লোন হওয়ার কথা স্বীকার করে বলেন, প্রতারকরা উক্ত নাম্বার থেকে ফোন করে  টাকা পয়সা চাইলে কেউ তাতে সাড়া না দেয়ার জন্য অনুরোধ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.