Sylhet Today 24 PRINT

টানা বৃষ্টিতে দূর্ভোগে নগরবাসী, মাসজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক |  ২০ আগস্ট, ২০১৫

টানা বৃষ্টিতে নগরীর নয়াসড়ক এলাকায় জলাবদ্ধতা

দুই দিন ধরে টানা বৃষ্টিতে দূর্ভোগে পড়েছেন সিলেট নগরবাসী। নগরজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। বৃষ্টিতে নগরীর পেক্ষাকৃত নিচু এলাকাগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বর্ষার শেষলগ্নে এমন বৃষ্টিতে নগরবাসীর দৈনন্দিন কর্মকান্ড ব্যাহত হচ্ছে।

বৃষ্টির কারণে নগরীতে যানবাহন চলাচলও কম। ব্যবসা প্রতিষ্ঠান ও অফীস আদালত খোলা থাকলেও ক্রেতা-গ্রাহকদের উপস্থিতি কম। স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে দু'দিন ধরে।

দু'দিন ধরে বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে। নগরীর উপশহর, তেররতণ, আম্বরখানা, নয়াসড়ক, মীরাবাজারসহ বিভিন্ন এলাকার সড়কে জল জমে থাকতে দেখা গেছে।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ১২টা পর্যন্ত বৃষ্টিপাত ১৪ দশমিক ৪ মিলিমিটার রেকর্ড করা হয়। এতে নগরবাসী পড়েছেন চরম দূর্ভোগে।


সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সিলেটে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৪৪ দশমিক ২ মিলিমিটার। এর আগে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমান ছিল ৩০ দশমিক ৮ মিলিমিটার।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. সাঈদ আহমদ চৌধুরী জানান, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল। তাই এ সময় সিলেটে একটু বেশি বৃষ্টিপাত হয়। বর্ষাকালে সিলেটে প্রায় ৬০০ মিলিমিটারের কিছু বেশি বৃষ্টিপাত হয়।

এবার সিলেটে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৫০১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। পুরো মাস জুড়েই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.