Sylhet Today 24 PRINT

জুলাই মাসের মধ্যেই সিলেট যুবলীগের সম্মেলন

সিলেট জেলা যুবলীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুন, ২০১৯

জুলাই মাসের মধ্যেই যুবলীগের সম্মেলন অনুষ্ঠানের কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতারা।

রোববার (৩০ জুন) সিলেট জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট বেলাল হোসেন ও  প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক। এসময় তারা এই মন্তব্য করেন।

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোন্দকার মহসিন কামরান।

বর্ধিত সভায়  যুবলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.