Sylhet Today 24 PRINT

চীনে সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন কামরান

সিলেটটু্ডে ডেস্ক |  ৩০ জুন, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে চীন যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। চীনের দালিয়ানে আগামী ১-৩ জুলাই বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগদানসহ দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
এছাড়াও উভয় দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। আগামী ১লা জুলাই বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের চীনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। চীন সফর শেষে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৬ জুলাই দেশে ফিরবেন।

এক বার্তায় বদর উদ্দিন আহমদ কামরান সিলেটের সকল নাগরিকবৃন্দসহ সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.