Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে চীন যাচ্ছেন সাংবাদিক মুন্না

সংবাদ বিজ্ঞপ্তি |  ৩০ জুন, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে পাঁচ দিনের সরকারি সফরে সোমবার (১ জুলাই) চীন যাচ্ছেন সিলেটের সাংবাদিক ফয়ছল আহমদ মুন্না।

সোমবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৭২০ বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে প্রধানমন্ত্রীর সঙ্গে রওনা হবেন তিনি।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

ফয়ছল আহমদ মুন্না দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ শাদতপুর গ্রামের মৃত আপ্তাব আলী ও জাহানারা বেগম দম্পতির পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পেশায় নিয়োজিত রয়েছেন। সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না বর্তমানে দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ও চ্যানেল আই ইউরোপের সিলেট প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি যমুনা টেলিভিশন, একুশে  টেলিভিশন ও দৈনিক সবুজ সিলেটে কাজ করেছেন।

চীনের দালিয়ানে আগামী ১-৩ জুলাই বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগদানসহ দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও উভয় দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। আগামী ১ জুলাই বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের চীনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। চীন সফর শেষে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৬ জুলাই দেশে ফিরবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.