Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বিদ্যুৎপৃষ্টে দুই যুবকের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩০ জুন, ২০১৯

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎপৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই এলাকায় যুক্তরাজ্য প্রবাসি মাসুদ মিয়ার বাড়ির কাজের লোক সেবুল মিয়া (২২) বসতঘরের বিদ্যুতের একটি স্লুইচ লাগানোর জন্য কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে তাঁর মৃত্যু হয়। নিহত সেবুল উপজেলা কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের আলাউদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে প্রবাসির বাড়ির কাজের লোক হিসেবে নিয়োজিত ছিল।

অপর দিকে গত শনিবার সন্ধ্যারাতে উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের রোয়াব উল্লার ছেলে মো: হোসেন (২৬) স্থানীয় এরালিয়া বাজারে অটো মিলে বিদ্যুৎ পৃষ্টে নিহত হয়েছে। সে ওই মিলে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিল। মিলে কাজ করার সময় বিদ্যুতের তার ছিড়ে হোসেনের ওপর পড়ে। এতে সে বিদ্যুৎ পৃষ্টে হয়ে মারা যায় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎ পৃষ্টে নিহত দুই যুবকের মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.