Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মাদাসার শ্রেণী কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩০ জুন, ২০১৯

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী দারুল উলূম মাদ্রাসার ১০ শ্রেণীর কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আলমগীর হোসেন (২৬) নামে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও মাদ্রাসা সুত্রে জানা যায়, পাটলী ইউনিয়নের পাটলী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ’র ছেলে আলমগীর হোসেন পাটলী দারুল উলূম মাদ্রাসার বাবুর্চির কাজ করতেন। মাদ্রাসার একটি কক্ষে রাত্রিযাপন করতেন তিনি। অন্যান্য দিনের মতো শনিবার রাতের খাওয়া দাওয়া শেষ মাদ্রাসার একটি কক্ষে ঘুমাতে চলে যান।

রোববার সকাল ৯ টার দিকে মাদ্রাসার দশম শ্রেণী কক্ষের তীরের সঙ্গে গলায় দরি পেচিঁয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থল পরির্দশকারী জগন্নাথপুর থানার এসআই মনিরুজ্জামাল বলেন, প্রাথমিকভাবে ধারনা করছি এটি আত্মহত্যা হতে পারে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃতে্যুর সঠিক কারণ জানা যাবে।
 
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.