Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে বিআরটিসি বাস চাপায় বৃদ্ধা নিহত

ওসমানীনগর প্রতিনিধি |  ০১ জুলাই, ২০১৯

সিলেটের ওসমানীনগরে বিআরটিসির বাস চাপায় আমিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের  ব্রাহ্মণগ্রাম নামক এলাকায় আমিনা বেগম রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আমিনা বেগম নবীগঞ্জ উপজেলার গুনই ইমামবাড়ী গ্রামের মৃত জাবেদ আলীর স্ত্রী। তিনি দীর্ঘ দিন থেকে ব্রাহ্মণ গ্রামের গফুর মেম্বারের কলোনিতে বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার আমেনা বেগম উপজেলার গোয়ালাবাজার ব্রাহ্মণ গ্রাম এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি বিআরটিসি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে আমেনা বেগম মারা যান। এ ঘটনায় পুলিশ বিআরটিসি বাসটিকে শেরপুর থেকে আটক করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস আল মামুন বাস চাপায় মহিলা নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.