নিজস্ব প্রতিবেদক | ০২ জুলাই, ২০১৯
সিলেটের প্রবীণ রাজনীতিবিদ লোকমান আহমদের ৬১ তম জন্মদিন ছিলো সোমবার। এ উপলক্ষে সোমবার রাতে ঘরোয়া পরিবেশে নগরীর পুরানলেন এলাকায় জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেন লোকমান আহমদের শুভানুধ্যায়ীরা।
কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির এই যুগ্ম-সাধারণ সম্পাদক। এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে লোকমান আহমদকে শুভেচ্ছা জানানো হয়।
জন্মদিন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, প্রবীন রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরীষ দত্ত, মদন মোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, উন্নয়ন কর্মী নজমুল হক, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, রেড ক্রিসেন্ট সোসাইইটি সিলেটের সহ-সভাপতি মনসুরুজ্জামান, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, প্রগতিশীল রাজনীতিবিদ সোলমান আহমদ, আলা উদ্দিন আহমদ মুক্তা, উজ্জ্বল রায়, আবু জাফর, কিবরিয়া চৌধুরী, হুমায়ুন রশীদ সুয়েব, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, রনেন সরকার রনি, প্রণবজ্যোতি পাল, স্থপতি রাজন দাশ, সাংবাদিক চয়ন চৌধুরী, অপূর্ব শর্মা, উজ্জ্বল মেহেদী, ফয়সল আলম বাবলু, ইউসুফ আলী, কবি প্রণবকান্তি দেব, সংস্কৃতিকর্মী দেবব্রত চৌধুরী লিটন, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু প্রমুখ।