Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

বিশ্বনাথ প্রতিনিধি  |  ০২ জুলাই, ২০১৯

সিলেটের বিশ্বনাথে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় বিশ্বনাথ থানায় অটোরকিশা চালক আবুল কাহারকে (৩০) অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাতে মেয়েটির মা আম্বিয়া বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় এ মামলাটি দায়ের করেন, মামলা নং ২৬। ধর্ষক আবুল কাহার চৌধুরী গাঁও গ্রামের মৃত মরম আলীর ছেলে। আর স্কুলছাত্রী পার্শ্ববর্তি মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

অভিযোগ সূত্রে জানাগেছে, গত ২৬জুন বুধবার স্কুল থেকে যাওয়ার পর বাড়িতে একা ছিল ওই ছাত্রী। এসময় আবুল কাহার তাদের বাড়িতে গিয়ে ওই স্কুলছাত্রীকে ডেকে টিউবওয়েল ঘরে (বাথরুমে) নিয়ে যায়। তার সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় তার রিকশা চালক বাবাসহ পরিবারের সদস্যরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  

বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, অপরাধী যেই হোক তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.