Sylhet Today 24 PRINT

রাজনের পরিবারের পাশে মাথিউরা ইউনাইটেড গ্রুপ ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট |  ২০ আগস্ট, ২০১৫

শিশু সামিউল আলম রাজনের পরিবার পাশে দাঁড়িয়েছে মাথিউরা ইউনাইটেড গ্রুপ ইউকে। বৃটেনের এ সামাজিক সংগঠনটির আর্থিক এক লাখ টাকা অনুদান সম্প্রতি মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন রাজনের পিতার হাতে তুলে দেন। তিনি রাজনের মায়ের সাথে কথা বলে ঘাতকদের দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবি করেন।

মাথিউরা ইউনাইটেড গ্রুপের হয়ে আর্থিক সহায়তা প্রদান করেন জয়নাল খান, আশুকুর রহমান, রওশনারা ইসলাম, আসুক মিয়া, আমিনুর রহমান, সুহেল ও রাহেল।

গত সোমবার রাত ৮ টায় রাজনের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার কান্দিগাও ইউনিয়নের কুমারগাও এলাকার যান মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান সিহাব উদ্দিন।

এ সময় তার সাথে শিক্ষক মোসলেহ উদ্দিন, লায়ন ক্লাব অব বিয়ানীবাজারের সভাপতি লায়ন সুহেল আহমদ রাশেদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, শিক্ষক রুহুল আমিন, উপজেলা ছাত্রদল নেতা রেদওয়ান হোসেন প্রমুখ। মাথিউরা ইউনাইটেডের পক্ষে রাজনের পিতা আজিজুর রহমান আলমের হাতে একলাখ টাকা চেক তুলে দেন সিহাব উদ্দিন। পরে তাঁরা রাজনের কবর জিয়ারত করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.