Sylhet Today 24 PRINT

নগরের তালতলা থেকে তীর ও ঝান্ডি মন্ডু খেলার অপরাধে আটক ৯

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০১৯

সিলেট নগরের তালতলা থেকে শিলং তীর ও ঝান্ডি মন্ডু নামক জুয়া খেলা অবস্থায় ৯ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

সোমবার (১ জুলাই) বিকাল ৫টা ১০ মিনিটে নগরের তালতলাস্থ আনা ম্যানশনের ২য় তলায় আকস্মিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. নিয়ন মিয়া (২৮) আব্দুর রহমান (আফরোজ) (২৫) বেলাল আহমদ (২২), মিঠুন মোদক (৩০), সুমন মিয়া (৩০), অরুন দেব (৪৫), জামাল উদ্দিন (৩৫), সোহেল (৫০), ইসলাম উদ্দিন (৩৫)।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মূসা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.