Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণের ঘটনায় যুবক আটক

জকিগঞ্জ প্রতিনিধি |  ০২ জুলাই, ২০১৯

জকিগঞ্জে চাচাতো বোনকে জোরপূর্বক ধর্ষনের ঘটনায় সোমবার রাতে উপজেলার মানিকপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে হাসান আহমদকে আটক করেছে পুলিশ।

সোমবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পুলিশ তাকে হাজির করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ ঘটনার নির্যাতিত তরুনী বাদী হয়ে সোমবার রাতে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, সোমবার দুপুরে বাড়ীতে লোকজন না থাকায় চাচাতো ভাই ঘরে ঢুকে ধর্ষণ করে অসহায় এই তরুনীকে।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, আটক হাসান ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্ধী দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.