Sylhet Today 24 PRINT

শাহপরানে যুবলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ৯

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জুলাই, ২০১৯

সিলেট-তামাবিল সড়কের শাহপরানে যুবলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা অ্যাডভোকেট আফছর আহমদ ও জাহাঙ্গীর আলমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী ৯ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ সংঘর্ষে পুলিশের এসআই শাখাওয়াতসহ তিনজন আহত হন। এছাড়াও তিনটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয়। এছাড়াও কয়েকটি দোকানপাট ভাঙচুর হয়েছে।

প্রসঙ্গত, ৩০ জুন সিলেট জেলা যুবলীগের বর্ধিত সভায় যোগ দেয়া নিয়ে অ্যাডভোকেট আফছরের অনুসারী এক কর্মীর উপর হামলা চালায় জাহাঙ্গীর আলমের অনুসারীরা। এর প্রতিবাদে  মঙ্গলবার (২ জুলাই) বিকেলে শাহপরান বাজার এলাকায় প্রতিবাদ মিছিল করে এডভোকেট আফছর বলয়ের নেতাকর্মীরা। মিছিল শেষে সেখানেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.