Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলের নিখোঁজ কলেজছাত্র সিলেটে উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নিখোঁজ কলেজছাত্রকে ২০ দিন পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১২টায় সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার একটি হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র নিখোঁজ অপূর্ব শীল।

তিনি জানান, আমাদের অভাবের সংসার। আমার লেখাপড়ার খরচ চালাতে কষ্ট হয়। তাই মাকে না জানিয়ে সিলেট চলে যাই।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গলে থানার এসআই সুমন হাজরা বলেন, মায়ের সঙ্গে অভিমান করে অপূর্ব শীল সিলেট চলে যায়। আমরা নিখোঁজ অপূর্ব শীলকে সোমবার রাত ১২টায় সিলেট দরগা গেইট এলাকার ম্যাংগো রোমেন হোটেল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। অপূর্ব শীলকে মঙ্গলবার (২ জুন) বিকালে তার মা অঞ্জলী রানী শীল ও মামা সমীরণ শীলের নিকট হস্তান্তর করি।

প্রসঙ্গত, অপূর্ব শীল ১২ জুন সকাল ১১টার দিকে মৌলভীবাজারে পিসির বাসা থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। অপূর্ব শীল শ্রীমঙ্গল উপজেলা জেরিন চা বাগান এলাকার প্রয়াত উপেন্দ্র শীলের ছেলে। তার মা শ্রীমঙ্গল থানায় ১৪ জুন একটি সাধারণ ডায়েরি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.