Sylhet Today 24 PRINT

সিলেট বেতার কেন্দ্রে বৃক্ষনিধনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক  |  ০৩ জুলাই, ২০১৯

নিয়ম বর্হিভূতভাবে বাংলাদেশ বকেতদার সিলেট কেন্দ্রের ১৪৩টি গাছ কেটে ফেলার প্রতিবাদ জানিয়ে ও এ ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেট।

বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর মীরের ময়দানে বেতার ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা, কোনো নিয়ন নীতির তোয়াক্কা না করে রাষ্ট্রিয় একটি প্রতিষ্ঠানে নির্বিচারে বৃক্ষনিধনে তীব্র ক্ষেোভ প্রকাশ করেন। এমন অবৈধ কার্যকলাপের সাথে যুক্তদের বিচারও দাবি করেন বক্তারা।

বক্তারা বলেন, বেতারের মাধ্যমে দেশের মানুষকে বৃক্ষ নিধন না করতে সচেতন করা হয়। গাছ লাগাতে উদ্বূদ্ধ করা হয়। অথচ এই বেতার কেন্দ্রের গাছই যারা নির্বিচারে কেটে ফেলে গুরুতর অপরাধী। এদের শাস্তি না হলে অদাভ বৃক্ষ নিধন ঠেকানো যাবে না।

বাপা সিলেটের সহ সভাপতি জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম।

প্রতিবাদ কর্মসূচীতে অন্যান্যর মধ্যে অংশ নেন- স্যামবাদী দলের পলিট ব্যুরো প্রধান ধীরেন সিংহ, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবির, বাপা, সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদি, আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন, নাট্যকর্মী অরুপ বাউল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.