Sylhet Today 24 PRINT

সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মজিদুল ইসলামের যোগদান

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জুলাই, ২০১৯

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট'র চেয়ারম্যান পদে যোগদান করেছেন প্রফেসর মো. মজিদুল ইসলাম। গত ১ জুলাই (সোমবার) থেকে তিনি সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করেন।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট।

সিলেট শিক্ষা বোর্ডে যোগদানের পূর্বে তিনি টঙ্গি সরকারী কলেজ গাজীপুরের উপাধ্যক্ষ হিসেবে প্রায় ৩ বছর কর্মরত ছিলেন। তিনি দেশের বিভিন্ন সরকারী কলেজে সুনামের সাথে অধ্যাপনা করেছেন। এছাড়া তিনি দীর্ঘদিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উন্নয়ন প্রকল্পে গবেষণা কর্মকর্তা হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি সিলেটের শিক্ষার মান উন্নয়নে কাজ করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.