Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ইয়াবাসহ আটক ২

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০১৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল নলজুরী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

বুধবার (৩ জুলাই) রাতে গোয়াইনঘাট থানার তামাবিল পুলিশ ফাঁড়ির এস.আই সুরঞ্জিত এর নেতৃত্বে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২৯ পিছ ইয়াবা ও ১টি মোটরসাইকেল (সিলেট-হ ১২-৬৯৭২) জব্দ করা হয়। বৃহস্পতিবার ( ৪ জুলাই) আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি গ্রামের বিধান সেনের ছেলে সাগর সেন (২২) এবং একই উপজেলার মায়নাহাটি গ্রামের আব্দুল হামিদের ছেলে রুবেল আহমদ (২৪)। পুলিশ আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে। মামলা নং-০৪, তারিখঃ ০৪-০৭-২০১৯।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হিল্লোল রায় বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া গোয়াইনঘাট থানা পুলিশ সব সময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.